ভুল ব্যাংকে জরিমানা দিয়েছে এক্স
ইলন মাস্কের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স ভুল সঠিক ব্যাংকে তাদের জরিমানা পরিশোধ করেনি। বকেয়া জরিমানা পরিশোধের ক্ষেত্রে এই ভুল করেছে এক্স, এমনটাই জানিয়েছে ব্রাজিলের সর্বোচ্চ আদালত। আর এর মাধ্যমে দেশটিতে এক্স চালু হওয়ার বিষয়টি আপাতত স্থগিতই থাকছে। খবর রয়টার্স।
এক্সের আইনজীবী দাবি করেছেন, এক্স তাদের জরিমানার অর্থ সঠিকভাবে পরিশোধ করেছে, শুধুমাত্র যেটির জন্য ব্রাজিলে এক্স চালু হওয়ার বিষয়টি নির্ভর করছে।
গত আগস্টের শেষের দিকে ব্রাজিলে এক্স নিষিদ্ধ করা হয়। দেশটির প্ল্যাটফর্মটির জন্য একটি বৃহত্তম বাজার। মূলত বিদ্বেষমূলক কনটেন্ট মডারেশন ও লিগ্যাল প্রতিনিধির নাম প্রদানে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয় দেশটি।
গত শুক্রবার সকল বকেয়া জরিমানা পরিশোধ করা হয়েছে এমন দাবি করে সেবাটি চালু করার বিষয়ে নতুন আবেদন করে এক্স। এর পরিপ্রেক্ষিতে আদালত উক্ত তথ্য জানায়।
ডিবিটেক/বিএমটি







